• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৮:৫৩ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

‘বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আওয়ামী লীগ’

১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৭:৫১

‘বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আওয়ামী লীগ’

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব দরবারে প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ, তাদের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১১ অক্টোবর রোববার সকালে, আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন শেষ করে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে; সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। সম্মেলনে শ্রমিকদের কষ্ট কীভাবে দূর করা যায়, সে বিষয়ে আরব আমিরাতের সাথে আলোচনা হয়েছে। এছাড়া, ফোরাম অফ উইমেন এবং ইয়ং পার্লামেন্টের সাথে আলোচনার কথাও জানান স্পিকার।

ব্রিফিংয়ে আরও জানান যায়, আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক থেকে নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এভায়কেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
এভায়কেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:৫৬

শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:২০