• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:০২ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২০:৫৬

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গত ১৭ জানুয়ারি সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

এতে সভাপতি তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ শাকিল হোসেন নির্বাচিত হন। ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ৩ অক্টোবর ২০১১ তারিখে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে ৯ জুন ২০১৪ সালে এটি বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়।

উইকিমিডিয়া বাংলাদেশ এমন একটি পৃথিবীর স্বপ্নে বিশ্বাস করে যেখানে প্রতিটি মানুষ মানবতার সকল জ্ঞানের অংশীদার হতে পারবে। শিক্ষা ও জ্ঞান লাভের অধিকারকে মানবাধিকার হিসেবে গণ্য করে এই প্রতিষ্ঠানটি সমাজের সকল স্তরে উন্মুক্ত জ্ঞান তৈরি, সংগ্রহ ও প্রসারে কাজ করে। উইকিপিডিয়া ও অন্যান্য উইকি প্রকল্পের বিষয়বস্তুসমূহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তৈরি হলেও, ফাউন্ডেশনটির লক্ষ্য এই অনন্য সম্প্রদায়কে ডিজিটাল স্বেচ্ছাসেবায় উৎসাহিত করা ও লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১