• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৮:৩৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যানের সঙ্গে মঞ্জুরুল হকের সাক্ষাৎ

৩ মে ২০২৪ বিকাল ০৫:০৩:০৪

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যানের সঙ্গে মঞ্জুরুল হকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

২ মে বৃহস্পতিবার এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টকে বঙ্গবন্ধুর স্বপ্নের রেড ক্রিসেন্ট গড়ে তুলতে এক সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন তারা।

২৮ এপ্রিল অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক সম্মাননা ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ তালিকায় বাংলাদেশি পেশাজীবী রকিবুল

এর আগে ২৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে  আগামী ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯