• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫১:৪১ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে মানবতার দেয়াল উদ্বোধন

২ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৫:০৮

শ্রীবরদীতে মানবতার দেয়াল উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসুন আমরা অসহায় মানুষের পাশে দাড়াই, তাদের জন্য সহায়তার হাত বাড়াই এই স্লোগানে  শেরপুরের শ্রীবরদী উপজেলায় মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।

২ জানুয়ারি মঙ্গলবার উপজেলার পৌর ভবনের নিচের দেয়ালটি মানবতার দেয়াল নামে আনুষ্ঠানিকতা শুরু কারা হয়। শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় দেয়ালটি উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার পৌর মেয়র মোহাম্মদ আলী লাল।

শিক্ষার আলোই বাংলাদেশের শ্রীবরদী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজিদ হাসান শান্ত ও পৌর মেয়র মোহাম্মদ আলী লাল।

প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত বলেন, এই দেয়ালটি মূলত অসহায় মানুষের জন্য। দেয়ালে শীতের বস্ত্রসহ বিভিন্ন ধরণের বস্ত্র টানানো থাকবে। আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ ও শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বিজয়, শ্রীবরদী এপি পি আই স্কুল ইউনিটের টিম লিডার মারুফ হোসাইন, সহকারী টিম লিডার সজিব হোসাইন ও শ্রীবরদী সদর ইউনিয়নের সভাপতি মো. ফুরকান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯