• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও ১ দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুন

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩