অনলাইন ডেস্ক: বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী হাউজিং ফেয়ারে এনডিই বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ অক্টোবর বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণে স্টল পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির আধুনিক নির্মাণসামগ্রী, প্রযুক্তিগত উৎকর্ষ ও উৎপাদন সক্ষমতার খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে এনডিই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনডিই বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে তাঁদের বৈচিত্র্যময় পণ্য ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মুন্সিগঞ্জের গজারিয়ায় এনডিই বিল্ডিং প্রোডাক্টসের একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কংক্রিট ব্লক উৎপাদন কারখানা রয়েছে। আধুনিক জার্মান ‘Zenith 1500-2’ ব্লক প্রযুক্তিসমৃদ্ধ কারখানাটিতে দৈনিক প্রায় আড়াই লাখ পরিবেশবান্ধব স্ট্যান্ডার্ড ইটের সমপরিমাণ ব্লক উৎপাদনের সক্ষমতা রয়েছে।
প্রধানমন্ত্রীকে তাঁদের পণ্যের গুণগত মান, স্থায়িত্ব এবং পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হয়। মেলায় আবাসন ও নির্মাণ খাতের শীর্ষ স্থানীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদফতর এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়।
এনডিই বিল্ডিং প্রোডাক্টসের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে অত্যন্ত সম্মানজনক হিসেবে উল্লেখ করে জানান, পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশের আধুনিক আবাসন ও অবকাঠামো খাতের রূপান্তরে তারা অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available