• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫৭:০২ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৮:৪৪

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩৯০ শিশু।

৭ অক্টোবর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশু ও নিশ্চিত হামে ২ শিশু, চট্টগ্রামে ১ শিশু, সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৪০ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ শিশু।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:১৩

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:২৯



হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৮:৪৪