বীরগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন করেছেন মো. জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তিনি বীরগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার বীরগঞ্জ থানা কম্পাউন্ডে একটি আম গাছের চারা রোপণ করেন।