ডেস্ক রিপোর্ট: দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা (ইএ-৩) মারা গেছেন।
২০ সেপ্টেম্বর রোববার কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনী এক বিবৃতিতে ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তাঁর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নৌবাহিনী জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার আত্মত্যাগ বাংলাদেশের গৌরবময় অবদানের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available