• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:১৮ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা প্রদান

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৩:০৬

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা প্রদান

ডেস্ক রিপোর্ট: পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখা এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অথবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ অক্টোবর রোববার সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশিজাতীয় পতাকা অর্জনকারী ৭টি ইউনিটকে এই গৌরবময় স্বীকৃতির মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় পতাকা সেনাবাহিনীর যে কোনো ইউনিটের জন্য শুধু একটি পতাকা নয়, এটি তার গৌরবময় ঐতিহ্য, বীরত্ব, শৃংখলা ও দেশপ্রেমের প্রতীক। লাল-সবুজের এই পতাকার সঙ্গে মিশে আছে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য বীরের আত্মত্যাগের ইতিহাস। জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রতি রাষ্ট্রের আস্থা, স্বীকৃতি ও সম্মানের প্রতিফলন ঘটে। অতীতের গৌরব ও বীরত্বপূর্ণ আত্মোৎসর্গের মহিমান্বিত ধারাবাহিকতায় জাতীয় পতাকা তাদের বর্তমান দায়িত্ব পালনে নতুন উদ্যম সঞ্চার করবে এবং ভবিষ্যতের সাফল্যের পথে অঙ্গীকারের প্রতীক হিসেবে ভূমিকা রাখবে।

এ বছর পতাকা পেয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স (এডি) রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

এর আগে সাভার সেনানিবাসের পৌঁছে সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও নৌ বাহিনী প্রধান, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিরা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬