ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কুমারভঘাতি এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে বিজিবি।
১৮ অক্টোবর রোববার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত তিনজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও অনুপ্রবেশ প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এটিভি/এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available