সাভারে ধুলাবালি থেকে রেহাই পেতে ছাত্রদলের মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার, সাভার: শুষ্ক মৌসুমে বেড়ে যাওয়া ধুলাবালির কারণে জনদুর্ভোগ কমাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশুলিয়া থানা শাখার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, শ্রমিক, ড্রাইভার, রিকশাচালক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।কর্মসূচির উদ্যোগ নেন ছাত্রদলের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।এসময় ইসমাইল হাবিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে তারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।’তিনি বলেন, ‘ধুলাবালি ও বায়ুদূষণের কারণে সাধারণ মানুষ নানা ধরনের শ্বাসকষ্ট ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানান।