• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৯:২১ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

‘দেশে পর্যাপ্ত পেট্রোল, অকটেন এবং ডিজেলের মজুত আছে’

১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫২:৪৩

‘দেশে পর্যাপ্ত পেট্রোল, অকটেন এবং ডিজেলের মজুত আছে’

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

১৫ এপ্রিল বুধবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, “সরকারের কাছে পর্যাপ্ত পেট্রোল, অকটেন এবং ডিজেল মজুত আছে, এটা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তবে, মে মাসে জ্বালানির দাম সমন্বয় করা হবে কিনা তা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে।”

Ad
Ad

এ সময় দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে তিনি নিশ্চিত করেছেন। যদিও জ্বালানির দাম সমন্বয়ের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

Ad

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সার্বিক অর্থনৈতিক বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us