• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১১:৫৫ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৭:৪৬

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অনলাইন ডেস্ক: বাহরাইনে নিহত বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

১৫   এপ্রিল বুধবার সকালে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ৮ নম্বর গেইটে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মৃত্যুটি স্বাভাবিকভাবে হয়েছে। এ মৃত্যুর সাথে যুদ্ধপরিস্থিতির যোগসূত্র নেই।

দাফন কাজ সম্পন্ন করতে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে পরিবারকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।

প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

১০ বছর ধরে বাহরাইন প্রবাসী গিরিশের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
৩০ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩২:৩২




অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা
অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা
৩০ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৭:২৮

Follow Us