• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:৪৪ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ২৪ ঘন্টায় পৃথক স্থানে দুই আত্মহত্যা

১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২১:১৫

সিদ্ধিরগঞ্জে ২৪ ঘন্টায় পৃথক স্থানে দুই আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক দুই স্থানে ২৪ ঘন্টার ব্যবধানে এক নারী গার্মেন্টস কর্মী ও এক বয়স্ক পুরুষ আত্মহত্যা করেছেন। 
১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর থেকে বুধবার ১৫ এপ্রিল সকাল পর্যন্ত পৃথক স্থানে আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ১৪ এপ্রিল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জের ওমরপুর হারাইনা পুকুরপাড় এলাকায় মতিন সাহেবের বাড়ির পঞ্চম তলায় বসবাসরত গার্মেন্টস কর্মী রেখা খাতুন (২৪) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

Ad
Ad

পরিবার জানায়, তিনি স্বামী পরিত্যক্তা এবং সাত বছর বয়সী এক সন্তানের জননী। তিনি মামা-মামির সঙ্গে একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ব্যক্তিগত জীবনের হতাশা থেকে তিনি এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Ad

অন্যদিকে, একই দিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সময়ে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকায় হাজী শামসুল হকের বাড়ির তৃতীয় তলায় আব্দুর রশিদ (৫৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। বুধবার সকাল ৮টার দিকে তার স্ত্রী বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

স্ত্রীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত যে কোনো সময় তিনি এ ঘটনা ঘটাতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, দুটি ঘটনাতেই মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার কাছের মানুষই শত্রু: ফারুক আহমেদ
আমার কাছের মানুষই শত্রু: ফারুক আহমেদ
১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫২:৩৩











Follow Us