• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৪৬:১৪ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

লন্ডনে নাহিদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

১৭ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৯:৪৯

লন্ডনে নাহিদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

অনলাইন ডেস্ক: লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দ
১৭ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর চালানো হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা এ হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, ‘সরকার যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, দায়ীদের শনাক্ত করা এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনার জোর আহ্বান জানাচ্ছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বলে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে ক্ষুণ্ন করে।

সরকার পুনর্ব্যক্ত করেছে, দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।

আরও পড়ুন

টেকসই শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

এটিভি/ এম এইচ আই
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০