• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৩:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা

২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২

ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২৫ অক্টোবর রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ অক্টোবর সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক রমনা বিভাগে ১০৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৫ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩১টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৫, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৯ ও  ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯০টি মামলা হয়েছে।

আরও পড়ুন

ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

এছাড়াও অভিযানকালে ৭৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭