• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:০৯:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন

২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭

গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আবারও ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

খবর পেয়ে কোনাবাড়ির মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, আমরা বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই। পরে আমাদের স্টেশন থেকে ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭







ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২