ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ১০ অক্টোবর শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
১১ অক্টোবর রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৪২২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৭টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৩৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১১০টি বাস, ৮টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫ টি সিএনজি ও ২৭৫ টি মোটরসাইকেলসহ মোট ৮০৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬০৬টি গাড়ি ডাম্পিং ও ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available