অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে আপিল চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দের জন্য ৮ অক্টোবর ধার্য করা হয়েছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available