নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানায় বিশেষ পুলিশি অভিযানে চিহ্নিত পাঁচ মাদক কারবারিসহ ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার পাঁচ মাদক কারবারি হলেন ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার সোহেল, ইসদাইর এলাকার সাগর এবং বন্দর থানার জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগম।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক কারবার থেকে অর্জিত সম্পদের বিষয়ে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা করতে সিআইডি ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে।
অভিযানে সদর মডেল থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় দুই মাদক কারবারিসহ ৩৬ জন, বন্দর থানায় তিন মাদক কারবারিসহ ৯ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁও থানায় দুইজন, আড়াইহাজার থানায় চারজন এবং রূপগঞ্জ থানায় ছয়জনকে গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available