• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৫:১৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কপ-৩১ সম্মেলন

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১১:৪১

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

১০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

জানাগেছে ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১১:৪১


আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫৬:১৮


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩০:৩৪