নিজস্ব প্রতিবেদক: ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকে সংসদের কার্যক্রম সকাল ও বিকেল দুই সময়েই অনুষ্ঠিত হবে।


সংসদ সূত্রে জানা গেছে, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গত ৬ এপ্রিল একদিনেই সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়।

তবে উত্থাপিত ওই তিনটি বিলের বিষয়ে বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি। আলোচনার পরবর্তী ধাপে, আগামী কার্যদিবসে এসব বিল পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available