• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:০৮:০১ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে দিনে দুই সেশনে জাতীয় সংসদের অধিবেশন

৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৫:০৭

আজ থেকে দিনে দুই সেশনে জাতীয় সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকে সংসদের কার্যক্রম সকাল ও বিকেল দুই সময়েই অনুষ্ঠিত হবে।

Ad
Ad

সংসদ সূত্রে জানা গেছে, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গত ৬ এপ্রিল একদিনেই সাতটি বিল পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়।

Ad

তবে উত্থাপিত ওই তিনটি বিলের বিষয়ে বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি। আলোচনার পরবর্তী ধাপে, আগামী কার্যদিবসে এসব বিল পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৬:০০








Follow Us