• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:৪৭ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়া ও শেরপুরে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:১০

বগুড়া ও শেরপুরে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপনির্বাচন উপলক্ষে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এ ছুটি কার্যকর থাকবে।

Ad
Ad

জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ad

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। ফলে দুটি আসনেই আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নোয়াখালীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
নোয়াখালীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:৪১




Follow Us