• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:০৬:৩৬ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্যাপ্টেন মহিউদ্দিনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৩:২৮

ক্যাপ্টেন মহিউদ্দিনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর প্রেরণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১২ সেপ্টেম্বর শনিবার এ নির্দেশনা দেন তিনি। এর আগে, গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পৌনে ৩টায় (সিএমএইচ) হাসপাতালে তাকে দেখতে যান তিনি।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন। এ ঘটনায় দুই সৈনিক নিহত হন। দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হয়।

নিহত দুজন সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত ও নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলন চলাকালে কী কারণে এই আকস্মিক দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২