• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ১০:০৪:৪১ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ

১৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:৩৭

আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ

অনলাইন ডেস্ক: আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

১৮ অক্টোবর রোববার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই। দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।

অনুষ্ঠান শেষে চিফ হুইপ বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯