• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:২০:৪৭ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি

১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি

অনলাইন ডেস্ক:  ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং চলবে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।

১৮ অক্টোবর রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

আরও পড়ুন: দেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানিদের

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯