অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা সাড়ে ৩টায় তিনি নগরভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং ওইদিন রাতে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।
এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর সাতটি পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।
এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে সংবর্ধনাস্থলে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সিলেটের মন্ত্রী ও হুইপ ছাড়া বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available