• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৫:৪২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:২৫

ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক: ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে আগামী পাঁচ দিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

১৪ সেপ্টেম্বর সোমবার ওমানের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

নতুন চ্যান্সারির ঠিকানা— বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।

চ্যান্সারি স্থানান্তরের এ কার্যক্রমে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫



ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:২৫

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৪৯