• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২৪:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

উপসাগরীয়-ইরান বৈঠক স্থগিত, সৌদি আরবে হুতিদের হামলা

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:৩১

উপসাগরীয়-ইরান বৈঠক স্থগিত, সৌদি আরবে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা ১৪ সেপ্টেম্বর সোমবার সৌদি আরবে নতুন করে হামলা চালিয়েছে। একই দিন ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে।

হুতিরা জানায়, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালানোর কারণে তারা এই হামলা করেছে।

এদিকে, সৌদি কর্তৃপক্ষ খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

এর আগে, ১১ সেপ্টেম্বর শুক্রবারও সৌদি আরবে হামলা হয়েছিল। সৌদি আরব ওই হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধাদের দায়ী করে। হামলায় দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। এই পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল রফতানি করা যায়।

অপরদিকে, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি স্থগিত করা হয়েছে।

ইরান জানিয়েছে, সৌদি আরবের অনুরোধে বৈঠক স্থগিত হয়েছে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান দ্রুত একটি চুক্তি করতে চায়। তবে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগ্মাধ্যম এক্সে বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯