• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৫:২৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫

গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকা ডুবে নিহত হয়েছেন ১ জন অভিবাসনপ্রত্যাশী এবং নিখোঁজ হয়েছেন আরও ২৫ জন।

১৪ সেপ্টেম্বর সোমবার থেকে নিখোঁজদের অনুসন্ধানে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং ফ্রন্টেক্স। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপর গ্রিক সংবাদমাধ্যম ইআরটি। এর আগে ১৩ সেপ্টেম্বর রোববার এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম টু ভিমা জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর ৫১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনী।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

আর নিখোঁজদের অনুসন্ধানে যৌথভাবে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড এবং গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স। ৪টি নৌযান, একটি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে তৎপরতা।

উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকরা আছেন, তা স্পষ্ট করেনি গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধারের পর তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

গ্রিসের অভিবাসন বিষয়ক আইন বেশ কঠোর। কোনো বিদেশি ব্যক্তি নথিবিহীন অবস্থায় গ্রিসের ভূখণ্ডে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী প্রশাসনিক আটকাদেশ, কঠোর শাস্তি এবং দ্রুত বহিষ্কার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২