দেশে আবারও ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার।তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।