• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৪:১১ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:১২:৪০

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

৪ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

‘পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে,’ বলেন উপদেষ্টা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩০

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯


নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:৪৩

Follow Us