• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:০৫ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

অনলাইন ডেস্ক: ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। এছাড়া, দুরারোগ্য ব্যাধি যেমন হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমনেশিয়া রোগী, কেমোথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন- এমন ক্যান্সার আক্রান্ত রোগী হজে যেতে পারবে না।

২৬ জুলাই শনিবার ধর্মমন্ত্রণাল‌য়ের পিআরও মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে আর বলা হয়, জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবে না। গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো মহিলা হজযাত্রী ফিটনেস সনদ পাবে না।

২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন করতে হবে।

সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যেকোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পূর্বে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে যে কেউ নিজে নিবন্ধন করতে পারবে। এছাড়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিসে হজের নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। তবে, বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের পর জেলা, হজের ধরণ ও হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ সম্বলিত পাসপোর্ট প্রয়োজন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩০

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯


নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:৪৩



গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৭

Follow Us