অনলাইন ডেস্ক: নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যেন সরকারপ্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ জুলাই রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দফতরে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর-এর পিছিয়ে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। এছাড়া, সাইবার নিরাপত্তাসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available