• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৩:০৯ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

২৯ জুন ২০২৬ সকাল ১১:৫৩:০৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON-এর চেয়ারম্যান অগি ফাবেলা (Augie Fabela)।

২৯ জুন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডিজিটাল সংযোগের সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে করা এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের কাছে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে মূল্য কমানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

এ সময় ডিজিটাল সেবার মানোন্নয়ন, প্রযুক্তির বিস্তার এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১







Follow Us