• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৪:০৮ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

দুধকুমারের পানি বাড়ছেই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২৯ জুন ২০২৬ দুপুর ১২:০৮:৩১

দুধকুমারের পানি বাড়ছেই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট: উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

২৯ জুন সোমবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি আরও বাড়লে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি জানান, আগামী তিন থেকে চার দিন নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:২৫



ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১১

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৩