• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৮:১৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ জুন ২০২৬ সকাল ১১:০৯:০৪

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৮ জুন রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনার বক্তব্যে গণমাধ্যমের রেফারেন্স টেনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক কিছু মানার কথা বলতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চান, ৫ বছর থেকে যেতে চেয়েছিলেন, তাদের কথাও তো মাথায় রাখতে হয়েছে।

এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট দেয়ার আগে-পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। ৬ মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব সবাই দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে যারা ইসলামী দল নয় বলে ফতোয়া দিচ্ছেন, তাদের জামায়াত সম্পর্কে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে।

আরও পড়ুন

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘাঁটাঘাঁটি করে দেখলাম, জামায়াতে ইসলামীর জন্মই হয়েছে ১৯৪১ সালের ২৬ আগস্ট। দলটির বয়স ৮৪ বছর, ১০০ বছর পূর্ণ হতে হতে আমি অন্তত বাঁচব বলে মনে হয় না (সংসদে সমস্বরে হাসি)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন– ইতিহাস বলে, জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে আপনারা (জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে) বাংলাদেশও চান নাই।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ