নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নবনির্বাচিত সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) গতিশীল করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।


মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থাটির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে।

এদিকে একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available