• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:১০ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৭:৫৪

দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

৪ জুলাই শনিবার সকালে প্রথমবার নিজ শহর চট্টগ্রামে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ।

আমির খসরু বলেন, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব। চট্টগ্রাম অর্থনৈতিক লজিস্টিক হাব হওয়ার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় ৬শ’ একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৪


ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৮:০৭





Follow Us