• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:১৭ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪২

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪ জুলাই শনিবার দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন।

নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাছুম রানা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি বাসা থেকে ডেকে এনে মোটরসাইকেলে করে অপহরণ করে তাকে কুপিয়ে হত্যা করেছে। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে তালতলা এলাকার ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৪


ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৮:০৭



Follow Us