• ঢাকা
  • |
  • বুধবার ১২ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৯:৪২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত

৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৮:০৭

ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদনসহ বিভিন্ন পরিবর্তন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ছয়টি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ভিসা চালু করেছে। ফলে ১৪ ও ৬০-দিনের ভিসা ক্যাটাগরির অধীনে আরো বেশি ভ্রমণকারীর জন্য আমিরাতে ভ্রমণ করা সহজ হয়েছে। আগে এই সুবিধা শুধু নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

আইসিপি যোগ্য বসবাসের দেশগুলোর তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ আবাসিকরাও এ সুবিধা পাবেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা

দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন ৪৮ ঘণ্টার মধ্যেই সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পেতে পারবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।

সম্পত্তি বিনিয়োগকারীদের ভিসার নিয়ম পরিবর্তন

আরও পড়ুন

ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হবে: মার্কিন অর্থমন্ত্রী

সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার শর্ত সংশোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।

তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে। যদি সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে। তবেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

জরিমানায় সাময়িক ছাড়

আরও পড়ুন

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।

স্মার্ট মেডিকেল ভিসা

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দুবাই সরকার চিকিৎসার উদ্দেশ্যে আগত বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে চিকিৎসা পর্যটকদের জন্য ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা ও পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

যাদের জন্য নতুন ভিসা স্থগিত

সাম্প্রতিক ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন

আঞ্চলিক উত্তেজনা হ্রাসে তেহরানে বৈঠকে বসছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা জোট’

ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। গত ৬ জুন থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা।

স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ