• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:০২:৫১ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৯:৪৬

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন। সম্প্রতি বিচ্ছেদের খবর সামনে আসার পর এবার তিনি জানান, মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে আনেন নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টিও।

৪ জুলাই শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই সুখবর দেন অভিনেত্রী। এ সময় প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি জানাতে।’

এতদিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে এই আশঙ্কায় কাউকে কিছু বলিনি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাইকে সঠিকভাবে জানাতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’

অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে ও কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। শুধু জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে এবং আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বন্ধু। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us