• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৩১:১১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:২৬

২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর বুধবার যশোর ও কুষ্টিয়া সফরে যাচ্ছেন। সফরকালে দুই জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন তিনি। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন সরকারপ্রধান।

২৫ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন।

সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার: ডা. জাহিদ

পরে যশোর থেকে কুষ্টিয়ায় যাবেন তিনি। দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে তাঁর।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা উপকরণ সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২২:১৩




আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৩:৩৪