• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:১৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

৪ বিয়ে নিয়ে ভক্তের খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

১৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪২:২৯

৪ বিয়ে নিয়ে ভক্তের খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক: হলিউড তারকা জেনিফার লোপেজ চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এ নিয়ে এবার এক ভক্তের মন্তব্যের মুখে পড়লেন এই গায়িকা ও অভিনেত্রী। তবে বিরক্ত না হয়ে মন্তব্যটি শুনে হেসে ওঠেন তিনি। এমনকি নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠলে ভবিষ্যতে কী জবাব দেবেন, সেটিও মজা করে জানিয়েছেন ‘হিট অন দ্য ফ্লোর’ গায়িকা।

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। অনুষ্ঠানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি। এ সময় দর্শক সারি থেকে একজন লোপেজের চার বিয়ে প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।‘ অর্থাৎ, আরও ছয়টি বিয়ে করার সুযোগ রয়েছে—এমন ইঙ্গিত দিয়েই কথাটি বলে তাকে খোঁচা দেন সেই দর্শক।

এ বিষয়ে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘হে ঈশ্বর! জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি।’ পরে র‍্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত। জেনিফার আরও বলেন, এখন থেকে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

আরও পড়ুন

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা

১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় জেনিফার লোপেজের। তবে এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে সেই সংসারেরও ইতি ঘটে।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও পরে বিয়ে ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে ২০২৪ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

আরও পড়ুন

‘পঁচিশটা সিনেমার মাঝে ২০টা ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাস

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৫৮

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫