• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:১৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) সফলভাবে পরানো সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে, ১৪ নভেম্বর শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে।

পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ (১৫ নভেম্বর) তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:২৭

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৯




চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪



ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৪৮