ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। ১৫ নভেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৫ নভেম্বর) দেশে ডেঙ্গুতে মোট ৪৯৯ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জন ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টাতেও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available