• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:১১ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে কলস নিয়ে এলাকাবাসীর মানববন্ধন, দ্রুত সমাধানের আশ্বাস নাসিক প্রশাসকের

১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩০

নারায়ণগঞ্জে কলস নিয়ে এলাকাবাসীর মানববন্ধন, দ্রুত সমাধানের আশ্বাস নাসিক প্রশাসকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসন এবং দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা সরকারি পানির পাম্প চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীর এই দাবির প্রেক্ষিতে দ্রুত সমস্যার সমাধান করে আজকেই পানি সরবরাহের আশ্বাস দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৫ নভেম্বর রোববার সকালে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, একটি বৃহৎ শিল্পকারখানার কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছেন।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

তিনি আরও বলেন, এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস। অথচ মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা দেওয়া হয়নি। দীর্ঘ ছয় বছর ধরে পাম্পটি বন্ধ করে রাখা হয়েছে।

মানববন্ধনে পানির তীব্র সংকটে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরে এক ভুক্তভোগী নারী বলেন, পানির অভাবে আমরা নিয়মিত গোসল পর্যন্ত করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। আপনারা দয়া করে আমাদের পানির সুব্যবস্থা করুন। দ্রুত বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং বন্ধ থাকা সরকারি পাম্প চালু করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

তবে এলাকাবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ ও বিক্ষোভের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমরা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যেই তাদের পানির সমস্যার সমাধানে পাম্প দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, আজকেই এলাকাবাসী পানি পেয়ে যাবেন।

আরও পড়ুন

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি নায়েবকে শোকজ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪



ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৪৮



নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩