• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:২০:৫৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি সৌজন্য সাক্ষাৎ করেন।১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ।এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকার বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।এটিভি/ এইচকে